Logo

জামিন পেলেন মির্জা আব্বাস

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫৮
জামিন পেলেন মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

বিজ্ঞাপন

রাজধানীর রমনা মডেল থানার নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, “আরও একাধিক মামলায় গ্রেফতার রয়েছেন মির্জা আব্বাস। ওই সব মামলায় জামিন পেলে তবেই তিনি কারামুক্ত হতে পারবেন। আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল বছরের ৩১ অক্টোবর রাতে নাশকতার এক মামলায় ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD