Logo

দ্বিতীয় বিয়ে করলেন পেসার আল আমিন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ২৩:১৩
দ্বিতীয় বিয়ে করলেন পেসার আল আমিন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেন দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন

বিজ্ঞাপন

প্রথমবার বিয়ের অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। শেষ পর্যন্ত সেই সম্পর্কটাই টিকেনি। সেই সাথে সাবেক স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতনের মামলায় আদালতের কাঠগড়াতেও দাড়াতে হয়েছিলো এই ক্রিকেটারকে। কিন্তু জীবন তো কখনোই থেমে থাকে না। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেন দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার মেয়ে ফারজানা আক্তার প্রীতির সাতে বিয়ে সম্পন্ন করেছেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) এই নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কোনো কিছুই জানা যায়নি।

বিজ্ঞাপন

পেসার আল আমিন হোসেন চলতি বিপিএলে প্লে-অফ নিশ্চিত করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন। টুর্নামেন্ট চলাকালেই বিয়ের কাজ সারলেন এই পেসার।

বিজ্ঞাপন

এর আগে, ২০১২ সালে ইসরাত জাহানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আল আমিন। এরপর বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি ও অনৈতিক কার্যকলাপের কারণ দেখিয়ে ওই বছরের ২৫ আগস্ট তাকে তালাক দেন আল আমিন হোসেন। সেসময় ইসরাতের করা যৌতুক ও নারী নির্যাতনের মামলাকে ঘিরে দেশব্যাপী তুমুল সমালোচনায় ছিলেন এ ক্রিকেটার। সাবেক এই দম্পতির দুটি পুত্রসন্তান রয়েছে বলে জানাগেছে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD