Logo

সংস্কারের পর পোস্তগোলা সেতু দিয়ে যান চলাচল শুরু

profile picture
জনবাণী ডেস্ক
৯ মার্চ, ২০২৪, ২৩:৩৮
সংস্কারের পর পোস্তগোলা সেতু দিয়ে যান চলাচল শুরু
ছবি: সংগৃহীত

গত ২২ ফেব্রুয়ারি সেতুটির মেরামত কাজ শুরু হয়

বিজ্ঞাপন

১৬ দিন পর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার অন্যতম প্রবেশপথ পোস্তগোলা সেতু খুলে দেয়া হয়েছে। এটি বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত। সংস্কার কাজ শেষে ভোর ৬টা থেকে এই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের সুপারিন্টেন্ডেন্ট ইন্জিনিয়ার (নারায়ণগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল বিষয়টি গণমাধ্যমকে জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, মেরামত কাজ শেষ হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি সেতুটির মেরামত কাজ শুরু হয়। এরপর থেকে ট্রাক, পিকআপ ভ্যান, কাভার ভ্যান এবং লরির মতো ভারী যানবাহন সেতুটিতে চলাচল করতে পারেনি। পরে বিভিন্ন পর্যায়ে বাস, মাইক্রোবাস, গাড়ি ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ ছিল। 

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD