Logo

রামুতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৮ মার্চ, ২০২৪, ০১:২৪
রামুতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

মধ্যপান করে স্থানীয় ২ যুবক একটি গাড়ি থামিয়ে চালককে বকাবকি করছিল।

বিজ্ঞাপন

রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বদুপাড়া গ্রামে ছুরিকাঘাতে নাজেম মওলা সাহেদ প্রকাশ ছায়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছায়া কচ্ছপিয়ার রূপনগর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. সাইফুল আলম জানান,  মধ্যপান করে স্থানীয় ২ যুবক একটি গাড়ি থামিয়ে চালককে বকাবকি করছিল। এমন সময় ছায়া এসে প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দেলোয়ার ও ওসমান নামের ২ যুবক । পরে স্থানীয়রা ছায়াকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।

বিজ্ঞাপন

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো: সাইফুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD