Logo

রাতেই ঝড় হতে পারে যেসব অঞ্চলে

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
৩১ মার্চ, ২০২৪, ০৭:০৩
রাতেই ঝড় হতে পারে যেসব অঞ্চলে
ছবি: সংগৃহীত

শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলেজানিয়েছে আবহাওয়া অফিস। সেইসাথে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলেও জানানো হয়েছে।


শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য জানায়। 


আরও পড়ুন: ৪ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে


এতে বলা হয়,  ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, ময়মনসিংহ, এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


আরও পড়ুন: রাত ১টার মধ্যে যেসব জায়গায় ঝড় হতে পারে


অন্য  এক পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


এ অবস্থায় রবিবার (৩১ মার্চ) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম,  ময়মনসিংহ, ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


জেবি/এসবি


জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD