Logo

১২ দিনে রেমিট্যান্স এলো ৮৭ কোটি ৭১ লাখ ডলার

profile picture
জনবাণী ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৪, ০৬:২৭
১২ দিনে রেমিট্যান্স এলো ৮৭ কোটি ৭১ লাখ ডলার
ছবি: সংগৃহীত

সোমবার (১৫ এপ্রিল) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস এ তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

ঈদুল ফিতরের আগে ১২ দিনে (রেমিট্যান্স) প্রবাসী আয় এলো ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে যা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার ৬০৪ কোটি ২৫ লাখ টাকা)।

সোমবার (১৫ এপ্রিল) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস  এ তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৭৫ কোটি ৩৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এবং দেশে বাণিজ্যরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৬ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

বিজ্ঞাপন

তথ্য বিশ্লেষণে দেখা যায়, এপ্রিলের প্রথম ১২দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৭ কোটি ২০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৮৪ লাখ  ২০ হাজার মার্কিন ডলার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি মাস এপ্রিলের ১২ দিনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৬৬৬ মার্কিন ডলার। মার্চে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৬ কোটি ৬৫ লাখ ৬১ হাজার ৬৬৬ মার্কিন ডলার। আবার গেল  বছরের এপ্রিল মাসে একই সময়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৫ কোটি ৬১ লাখ ৬৩ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD