Logo

ইবির আল-হাদীস বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আকতার

profile picture
জনবাণী ডেস্ক
২১ এপ্রিল, ২০২৪, ০১:৪২
ইবির আল-হাদীস বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আকতার
ছবি: সংগৃহীত

এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন

বিজ্ঞাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের অধ্যাপক ড. মো. আকতার হোসেন।

শনিবার (২০ এপ্রিল) বেলা ১২ টায় বিভাগটির শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

এর আগে গত ৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. আ.ন.ম ইকবাল হোসাইন-এর শারীরিক জঠিলতার জন্য ৬ মাস মেডিক্যাল গ্রাউন্ডে অর্জিত ছুটি মঞ্জুর হওয়ায় তাঁকে সভাপতির দায়িত্ব হতে অব্যাহতি দিয়ে উক্ত বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মো. আকতার হোসেন-কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক ২০ এপ্রিল থেকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন। 

বিজ্ঞাপন

দায়িত্ব গ্রহণকালে অধ্যাপক ড. মো. আকতার হোসেন বলেন, বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। তবে এই দায়িত্ব পালনে খুব সচেতন থাকাটাও গুরুত্বপূর্ণ। বিভাগে যেসব সংকট চোখে পড়বে তা সাথে সাথে মিটানোর চেষ্টা করে যাবো। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD