Logo

কুবিতে উপাচার্য-কোষাধ্যক্ষ-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ এপ্রিল, ২০২৪, ২৩:৩৯
কুবিতে উপাচার্য-কোষাধ্যক্ষ-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে প্রশাসনিক ভবনের এই তিনটি দপ্তর তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।

বিজ্ঞাপন

বিগত ২৪ ঘন্টার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন কর্তৃক শিক্ষক সমিতির সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-কোষাধ্যক্ষ ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের কার্যালয় তালাবদ্ধ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে প্রশাসনিক ভবনের এই তিনটি দপ্তর তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দপ্তর থেকে খোঁজ নিয়ে জানা যায়, উনারা তিনজনের কেউ সকাল থেকে দপ্তরে আসেননি।

বিজ্ঞাপন

এই বিষয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের বলেন, আমরা আল্টিমেটাম দিয়েছিলাম। সে সময় শেষ হয়েছে। নির্দিষ্ট সময়ে দাবি বাস্তবায়নের কোন পদক্ষেপ না নেয়ায় আমরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তিন দপ্তরে তালা দিয়েছি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD