Logo

টানা চার দফায় কমলো সোনার দাম

profile picture
জনবাণী ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৪, ০৩:৪০
টানা চার দফায় কমলো সোনার দাম
ছবি: সংগৃহীত

এর আগে দাম ছিল ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা।

বিজ্ঞাপন

আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শ‌নিবার (২৭ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমানো হয়েছে। এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে হচ্ছে ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা। এর আগে দাম ছিল ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা।

বিজ্ঞাপন

এর আগে এ মাসে ৬, ৮ ও ১৮ এপ্রিল সোনার দা‌ম বা‌ড়িয়ে‌ছিল বাজুস।

বিজ্ঞাপন

এর মধ্যে গত ৬ এপ্রিল বেড়ে‌ছিল ১৭৫০ টাকা, ৮ এপ্রিল ১৭৫০ টাকা এবং ১৮ এপ্রিল বেড়ে‌ছিল দুই হাজার ৬৫ টাকা।

বিজ্ঞাপন

এরপরে ২০ এপ্রিল ৮৪০ টাকা কমানোর একদিন পর ২১ এপ্রিল আবার ভরিতে ৬৩০ টাকা বাড়ায় বাজুস। দু’দিন পর ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা ২৪ এপ্রিল ২০৯৯ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা ও ২৭ এপ্রিল ভালো স্বর্ণের ভরি ৬৩০ টাকা কমানোর ঘোষণা দিলো বাজুস।

বিজ্ঞাপন

৪ দিনে ভ‌রি‌তে সোনার দাম কমেছে ৬ হাজার ৪৯৮ টাকা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD