Logo

চীনে সড়ক ধসে প্রাণ গেল ১৯ জনের

profile picture
জনবাণী ডেস্ক
২ মে, ২০২৪, ০৩:৫৬
চীনে সড়ক ধসে প্রাণ গেল ১৯ জনের
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় ১৯ জন প্রাণ হারায়। আহত ৩০ জনকে হাসপাতালে ভর্তি হয়।

বিজ্ঞাপন

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে মহাসড়কের অংশ বিশেষ ধসে ১৯ জনের প্রাণহানি হয়েছে। 

বুধবার (১ মে) ওই ঘটনায় কমপক্ষে ১৮টি গাড়ি আটকা পড়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভিতে বলা হয়, গুয়াংডং প্রদেশের মেইঝু শহর ও দাবু শহরের মধ্যে সড়কে গর্তের সৃষ্টি হয়। এতে ৪৯ জনসহ ১৮টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় ১৯ জন প্রাণ হারায়। আহত ৩০ জনকে হাসপাতালে ভর্তি হয়।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ উদ্ধার কাজের জন্য প্রায় পাঁচশ লোককে দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে। রাস্তা ধসে পড়ার কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

বিজ্ঞাপন

তবে সম্প্রতি গুয়াংডংয়ে বন্যা ও টর্নেডোর আঘাতসহ চরম বৈরি আবহওয়ার বিরাজ করছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD