Logo

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৪

profile picture
জনবাণী ডেস্ক
২ মে, ২০২৪, ০২:১৩
ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৪
ছবি: সংগৃহীত

যাত্রীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

বিজ্ঞাপন

ভারতের তামিলনাড়ুতে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৪ জন। 

মঙ্গলবার (৩০ এপ্রিল ) সন্ধ্যায় পাহাড়ি রাস্তা দিয়ে অন্তত ৫৬ জন যাত্রী নিয়ে একটি বেসরকারি বাস সালেম থেকে ইয়েরকৌড়ের দিকে যাচ্ছিল। বাঁক নিতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে পড়ে যায় বাসটি। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। বাসের যাত্রীদের উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় এখন ও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। ৪৫ জন আহত হন। তার মধ‍্যে ২০ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত যাত্রীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

বাস চালক নিয়ন্ত্রণ হারাতেই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD