Logo

একদিনে ৬১ বিলিয়ন ডলার বাড়ল ইলন মাস্কের সম্পদ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬, ১৯:০০
একদিনে ৬১ বিলিয়ন ডলার বাড়ল ইলন মাস্কের সম্পদ
ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে টেসলা ও স্পেসএক্সের শেয়ারের বড় ধরনের উত্থানের ফলে মাত্র একদিনেই বিপুল পরিমাণ সম্পদ বেড়েছে বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের।

বিজ্ঞাপন

ফোর্বসের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩ অক্টোবর) এক কার্যদিবসেই মাস্কের নিট সম্পদ বেড়েছে ৬১ বিলিয়ন ডলার। এই উত্থানের পর তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে। ফলে আবারও এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারের সম্পদের মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষকদের মতে, টেসলার শেয়ারের পাশাপাশি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের সাম্প্রতিক শক্তিশালী পারফরম্যান্সই মাস্কের সম্পদ বৃদ্ধির প্রধান কারণ।

বিজ্ঞাপন

শুক্রবারের বাজার কার্যক্রমে স্পেসএক্সের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বেড়েছে। একই দিনে টেসলার শেয়ারও প্রায় ৫ শতাংশ ঊর্ধ্বমুখী হয়। দুই প্রতিষ্ঠানের শেয়ারের এই বড় উত্থানের সরাসরি প্রভাব পড়ে মাস্কের ব্যক্তিগত সম্পদের হিসাবে।

এর ফলে বৈশ্বিক ধনকুবেরদের তালিকায় মাস্কের সম্পদের পরিমাণ আরও বেড়েছে। একই সঙ্গে তার মোট সম্পদ এক লাখ কোটি ডলারের মাইলফলক ছোঁয়ার কাছাকাছি চলে এসেছে।

সূত্র: ফোর্বস।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD