দীর্ঘদিনের সঙ্গী জিলিসের সঙ্গে ইলন মাস্কের হঠাৎ বিচ্ছেদ

দীর্ঘদিনের সঙ্গী ও ঘনিষ্ঠ সহযোগী শিভন জিলিসের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন ইলন মাস্ক। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই তাদের দীর্ঘদিনের সম্পর্ক ভালোবাসা থেকে বিচ্ছেদে গড়িয়েছে বলে জানিয়েছেন জিলিস। তবে সম্পর্ক শেষ হলেও মাস্কের সঙ্গে ভালো বন্ধুত্ব বজায় রাখার প্রত্যাশা প্রকাশ করেছেন তিনি।
বিজ্ঞাপন
ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সূত্রে শিভন জিলিসের সঙ্গে তার পরিচয় হয়। মাস্কের কয়েকটি প্রতিষ্ঠানে নির্বাহী ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করার সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তী সময়ে তারা একসঙ্গে বসবাস শুরু করেন এবং চার সন্তানের বাবা-মা হন।
সম্পর্কের সমাপ্তি নিয়ে শিভন জিলিস জানিয়েছেন, মাত্র এক সপ্তাহের মধ্যে কোনো আগাম সতর্কতা ছাড়াই ভালোবাসার সম্পর্ক বিচ্ছেদে পরিণত হয়েছে। বিষয়টি তার জন্য কষ্টের হলেও ভবিষ্যতে দুজন ভালো বন্ধু হিসেবে থাকতে চান তিনি। একই সঙ্গে চার সন্তানের সহ-অভিভাবক হিসেবে তাদের সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যাশাও জানিয়েছেন জিলিস।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাম্প্রতিক বছরগুলোয় মাস্ক রাজনৈতিক ও প্রশাসনিক কাজে বেশ ব্যস্ত ছিলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে তার পাশে শিভন জিলিসকেও দেখা গেছে। আইনি জটিলতায়ও তিনি মাস্কের পাশে দাঁড়িয়েছেন। গত মে মাসে ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতাদের করা মামলার শুনানিতে সাক্ষ্য দিয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
ব্যক্তিগতীবনে মাস্কের একাধিক সম্পর্কের কথা জানা যায়। বিভিন্ন নারীর গর্ভে তার অন্তত এক ডজন সন্তান রয়েছে। সন্তানের অভিভাবকত্ব নিয়েও কয়েকবার আদালতে লড়াই করতে হয়েছে তাকে।
আদালতে শিভন জিলিস বলেছিলেন, ২০২০ সালে মাস্ক আইভিএফের মাধ্যমে সন্তান নিতে নিজের শুক্রাণু দিতে চেয়েছিলেন। এর প্রায় এক বছর পর তারা গোপনে যমজ সন্তানের জন্ম দেন। ২০২২ সালে বিজনেস ইনসাইডার প্রথম এই খবর প্রকাশ করেছিল।
এক্স-এ শিভন জিলিস বলেন, অনেক কিছু হারানোর কষ্ট আছে ঠিকই। তবে সৌভাগ্যবশত আমরা ভালোবাসাময় জীবনে চারটি সুন্দর ছোট্ট সন্তানকে এ পৃথিবীতে এনেছি।








