Logo

৫ থানার ওসি প্রত্যাহারের নির্দেশ ইসির

profile picture
জনবাণী ডেস্ক
২৮ মে, ২০২৪, ০৪:৪১
৫ থানার ওসি প্রত্যাহারের নির্দেশ ইসির
ছবি: সংগৃহীত

সোমবার (২৭ মে) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান নির্দেশনাটি পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

এবারের ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনঅবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে  ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহারের জন্য পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৭ মে) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান নির্দেশনাটি পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, “ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কুমিল্লা জেলার দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এবং আনোয়ারা থানার অফিসার ইনচার্জকে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অদ্যই (আজ) সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শককে (তদন্ত) ৩১ মে পর্যন্ত দায়িত্ব দেওয়ার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে।”  

বিজ্ঞাপন

এছাড়া পটুয়াখালী জেলার দুমকী থানার অফিসার ইনচার্জকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অদ্যই (আজ) সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শককে (তদন্ত) দায়িত্ব দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে নির্বাচন কমিশনকে জানাতে বিনীতভাবে অনুরোধও করা হয়েছে চিঠিতে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD