Logo

রানওয়েতে শিয়াল, ২৫ মিনিট দেরিতে নামল ফ্লাইট

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মে, ২০২৪, ২১:৪০
রানওয়েতে শিয়াল, ২৫ মিনিট দেরিতে নামল ফ্লাইট
ছবি: সংগৃহীত

শিয়াল ছোটাছুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ২৫ মিনিট দেরিতে অবতরণ করেছে

বিজ্ঞাপন

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়াল ছোটাছুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ২৫ মিনিট দেরিতে অবতরণ করেছে।  

শুক্রবার (৩১ মে) সকালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, বিমানের অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজটি ঢাকা থেকে উড্ডয়ন করে।  সকাল ৮টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে এর অবতরণের কথা ছিল। কিন্তু অবতরণের সময় রানওয়েতে একটি শিয়ালকে এদিক-সেদিক ছোটাছুটি করতে দেখেন পাইলট।

এমন পরিস্থিতিতে উড়োজাহাজ অবতরণ না করে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। পরে নিরাপত্তাকর্মীরা শিয়ালটিকে তাড়িয়ে দেন। এতে প্রায় ২৫ মিনিট দেরিতে উড়োজাহাজটি অবতরণ করে। বিমানবন্দরের নিরাপত্তা দেয়াল পেরিয়ে কীভাবে শিয়াল রানওয়েতে চলে এলো, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, বিষয়টি বড় কিছু নয়। এ ঘটনাকে বড় কোনো ঘটনা মনে করছেন না তিনি।

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD