Logo

আফগানিস্তানে নৌকা ডুবে প্রাণ গেল ২০ জনের

profile picture
জনবাণী ডেস্ক
২ জুন, ২০২৪, ০২:৩৯
আফগানিস্তানে নৌকা ডুবে প্রাণ গেল ২০ জনের
ছবি: সংগৃহীত

তাদের মধ্যে সাঁতরে ৫জন তীরে উঠতে পেরেছেন। এই ৫জনকেই জীবিত উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

আফগানিস্তানে নৌকা ডুবে শিশুসহ কমপক্ষে ২০ জন মারা গেছেন।

শনিবার (১ জুন) দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

নানগারহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বদলুন এক এক্সবার্তায় (সাবেক টুইটার) বলেছেন, শনিবার সকাল ৭টার দিকে প্রদেশের মোমান্দ দারা জেলার বাসাউল এলাকায় নদী পাড়ি দেওয়ার সময় যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। নৌকায় ২৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে সাঁতরে ৫জন তীরে উঠতে পেরেছেন। এই ৫জনকেই জীবিত উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে নানগারহার স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী, দুজন ছেলে ও একটি মেয়ে রয়েছে। অপরদের খুঁজে বের করার প্রচেষ্টা এখনো চলছে। ঘটনাস্থলে একটি মেডিকেল দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এ নৌকাডুবি হয়েছে, তা এখনও জানা যায়নি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

জেবি/এসবি 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD