Logo

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ, ২০২৬, ১৯:১২
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা
ছবি: সংগৃহীত

ওমানের একটি বাণিজ্যিক বন্দর ও উপকূলে নোঙর করা তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে পরিচিত ওমানে তেহরানের এ ধরনের হামলার ঘটনা এটিই প্রথম। রোববার সংযুক্ত আরব আমিরাতের উপকূলে আঘাত হানার পর ট্যাঙ্কারটি ডুবতে শুরু করেছে এবং চারজন নাবিক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের সময় দেশটির সামরিক বাহিনী ট্যাঙ্কারটিতে হামলা চালায়। বর্তমানে জাহাজটি ডুবন্ত অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই এ ঘটনা ঘটে।

ওমানের সরকারি বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সি জানায়, পালাউয়ের পতাকাবাহী ‘স্কাইলাইট’ নামের ট্যাঙ্কারটি খাসাব বন্দর থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল উত্তরে আক্রান্ত হয়। দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় কেন্দ্রটি জানায়, ট্যাঙ্কারের ২০ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় ও পাঁচজন ইরানি নাগরিক। প্রাথমিক তথ্যে চারজন আহত হওয়ার কথা বলা হয়েছে।

বিশ্ববাজারে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় এক-চতুর্থাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। একই সময়ে ওমানের দুকুম বাণিজ্যিক বন্দরে দুটি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। একটি ড্রোন শ্রমিকদের আবাসস্থলে আঘাত করলে এক বিদেশি কর্মী আহত হন। অপর ড্রোনটি জ্বালানি ট্যাংকের কাছে বিধ্বস্ত হলেও বড় ধরনের ক্ষতি হয়নি।

শনিবার থেকে শুরু হওয়া উত্তেজনার জেরে আবুধাবিতে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রোববার সকালে দুবাই, দোহা ও মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুবাইয়ের জেবেল আলী বন্দরে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। আবুধাবির ইতিহাদ টাওয়ার এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক নারী ও একটি শিশু আহত হয়েছে।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ তেহরানের পদক্ষেপকে ‘ভুল হিসাব’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, এ হামলা ইরানকে আরও বিচ্ছিন্ন করবে এবং উত্তেজনা বৃদ্ধির আগেই দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

অন্যদিকে, মানামায় দ্বিতীয় দিনের মতো ড্রোন হামলার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এতে বিমানবন্দরে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD