রাস্তায় ফেলে বাংলাদেশি দম্পতিকে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর...

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক দম্পতিকে মারধরের অভিযোগে স্থানীয় এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তিনি জামিনে মুক্তি পান। শনিবার (২৫ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিজ্ঞাপন
পুলিশের তথ্য অনুযায়ী, বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার কাছাকাছি বেত্তাদাসাপুরায় বসবাসকারী ২৩ বছর বয়সী নাসরিনা বিলাল ও তার স্বামী মোহাম্মদ বিলালের ওপর এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী দম্পতির অভিযোগ, সকালে রাস্তায় চিকিৎসক ডা. নাগেন্দ্র তাদের সঙ্গে দেখা হওয়ার পর হঠাৎ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে তিনি তাদের ওপর শারীরিক হামলা চালান। পরে নাসরিনা বিলালের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে অভিযুক্ত চিকিৎসককে আটক করে পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নাসরিনা বিলালের অভিযোগে বলা হয়, হামলার আগে চিকিৎসক তাদের বাংলাদেশি পরিচয় নিয়ে হিন্দিতে আপত্তিকর ভাষায় কথা বলেন। এরপর তাকে টেনেহিঁচড়ে মারধর করা হয়। একই সময় তার স্বামী মোহাম্মদ বিলালের মাথা ও পিঠে একাধিকবার আঘাত করা হয় এবং তাকে মাটিতে ফেলে লাথিও মারা হয়। অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি প্রকাশ করলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ডা. নাগেন্দ্র দাবি করেন, এলাকায় অবৈধ বিদেশি নাগরিক বসবাসের সন্দেহ থেকে তিনি ওই দম্পতিকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ মনে করেছিলেন।
তবে পুলিশ জানিয়েছে, কারও নাগরিকত্ব বা অভিবাসন-সংক্রান্ত বিষয়ে সন্দেহ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বা কাউকে মারধর করার সুযোগ নেই।
বিজ্ঞাপন
স্থানীয় পুলিশ জানিয়েছে, বাংলাদেশি দম্পতির ভারতে প্রবেশসংক্রান্ত কাগজপত্র ও অভিবাসন-সংক্রান্ত আইনি অবস্থাও যাচাই করা হচ্ছে। পাশাপাশি মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তও চলমান রয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস








