Logo

ককরোচ জনতা পার্টির আন্দোলনের পর এবার মোদির নতুন ঘোষণা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই, ২০২৬, ২১:১৭
ককরোচ জনতা পার্টির আন্দোলনের পর এবার মোদির নতুন ঘোষণা
ছবি: সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে টানা ৩৭ দিন ককরোচ (তেলাপোকা) জনতা পার্টির আন্দোলনের পর ভারতের পরীক্ষা ব্যবস্থা আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ লক্ষ্যে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হচ্ছে।

বিজ্ঞাপন

রবিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি জানান, টাস্কফোর্সটি দেশের বিদ্যমান পরীক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার-সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে। সেই সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যতের পরীক্ষাগুলো আরও বিশ্বাসযোগ্য ও কার্যকর করার পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। যারা প্রশ্নপত্র ফাঁসসহ পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছে। এসব মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের পাশাপাশি কঠোর আইন প্রণয়নের কাজও এগিয়ে চলছে।

বিজ্ঞাপন

মোদি আরও বলেন, দেশের পরীক্ষা ব্যবস্থা এমন হতে হবে, যেখানে স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। সে লক্ষ্যেই নন্দন নিলেকানির নেতৃত্বে এই বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।

তিনি জানান, টাস্কফোর্সের সুপারিশ হাতে পাওয়ার পর যত দ্রুত সম্ভব তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে আগামী পরীক্ষাগুলোর গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা আরও শক্তিশালী করা যায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD