বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

ভারত ধীরে ধীরে বিশ্বের একটি নির্ভরযোগ্য প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি বলেন, বৈশ্বিক অংশীদারত্বের পাশাপাশি ভারত নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতাও ধারাবাহিকভাবে শক্তিশালী করছে।
বিজ্ঞাপন
রবিবার (২৬ জুলাই) মাসিক বেতার অনুষ্ঠান ‘মান কি বাত’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাদের ভূয়সী প্রশংসাও করেন তিনি।
নরেন্দ্র মোদি বলেন, কার্গিল যুদ্ধে প্রতিকূল আবহাওয়া ও শত্রুপক্ষের কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতীয় সেনারা অসাধারণ সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়েছিলেন। কার্গিল বিজয় দিবস জাতিকে গর্বিত করে এবং সেনাদের আত্মত্যাগ ও বীরত্বের কথা স্মরণ করিয়ে দেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভারতের প্রতিরক্ষা খাতের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, দেশটি এখন বৈশ্বিক পরিসরে একটি বিশ্বস্ত প্রতিরক্ষা অংশীদার হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাও আরও উন্নত করা হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, চলতি মাসের শুরুতে তার ইন্দোনেশিয়া সফরের সময় ভারতীয় প্রযুক্তিতে নির্মিত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি ভারত সফলভাবে দূরপাল্লার গাইডেড রকেটের পরীক্ষা সম্পন্ন করেছে। পাশাপাশি কয়েকদিন আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘কুশা’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও সফল হয়েছে। এসব অর্জনের পেছনে বিজ্ঞানী ও প্রকৌশলীদের নিরলস পরিশ্রমের অবদান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
বক্তব্যে ভারতের মহাকাশ খাতের অগ্রগতির কথাও তুলে ধরেন মোদি। তিনি বলেন, গত সপ্তাহে দেশের প্রথম বেসরকারি মহাকাশযান বিক্রম-১-এর সফল অগ্রযাত্রা ভারতের প্রযুক্তিগত সক্ষমতার আরেকটি মাইলফলক।
সূত্র: দ্য হিন্দু








