ফের হামলা হলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে: ইরানের হুঁশিয়ারি

ইরানের ওপর যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক হামলা চালালে সংঘাতের ভৌগোলিক পরিধি আরও বিস্তৃত হবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরানের সেনাবাহিনী। রবিবার (২৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আর্কেমিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও ইসরায়েলের প্ররোচনায় বা তাদের নির্দেশিত পথে যুদ্ধ অব্যাহত রাখে, বিশেষ করে বিমান হামলা চালায়, তাহলে যুদ্ধের বিস্তার আরও বড় আকার ধারণ করবে।
বিজ্ঞাপন
এ মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে অংশ নেওয়ারও কথা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে ইরানের সেনাবাহিনীর আরেক মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচি দাবি করেছেন, হরমুজ প্রণালিতে নিজেদের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ইরানকে দুর্বল করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সফল হয়নি।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বিশৃঙ্খল ও প্রত্যাশার বাইরে চলে গেছে।
শেখারচির ভাষ্য, যুক্তরাষ্ট্র এখন নতুন সামরিক কৌশল খুঁজছে। তিনি আরও দাবি করেন, যুদ্ধ থেকে সরে আসতে চাইলেও যুক্তরাষ্ট্র এককভাবে সেই সিদ্ধান্ত নিতে পারবে না; এ ক্ষেত্রে ইসরায়েলের সম্মতির প্রয়োজন হবে।
সূত্র: আল জাজিরা








