Logo

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই, ২০২৬, ১৪:৩৯
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মাধ্যমে পাঠানো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। এমন তথ্য প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি তেহরান সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দেন।

প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবটির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি। তবে ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এটিই বর্তমানে যুক্তরাষ্ট্রের দেওয়া একমাত্র আনুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব।

তেহরানের দাবি, প্রস্তাবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়টির কোনো সমাধান না থাকায় তারা এটি গ্রহণ করেনি।

বিজ্ঞাপন

তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে স্বাধীনভাবে এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মে মাসে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল আলী আল-জাইদির প্রথম সরকারি ইরান সফর। উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি দেশটিতে যান এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

বিজ্ঞাপন

ইরানি কর্মকর্তারা জানান, বৈঠকে আগে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, পরিবহন ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ মত বিনিময় করেছে।

ইরানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সফরকালে আলী আল-জাইদি দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গেও বৈঠক করেন।

এদিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি তেহরানসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায়, তাহলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির দুই কর্মকর্তার দাবি, এমন পরিস্থিতিতে তেল আবিবে হামলা চালানো এবং ইয়েমেনের হুথি গোষ্ঠীকে বাব আল-মান্দাব প্রণালি বন্ধের আহ্বান জানানোর মতো পদক্ষেপ বিবেচনায় রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার ভোরে টানা ১৩তম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

ইরানের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত চলমান মার্কিন হামলায় অন্তত ৫৩ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD