নেতানিয়াহুকে গ্রেপ্তারের মন্তব্য নাকচ করলেন ডোনাল্ড ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করা হতে পারে—নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির এমন মন্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
সোমবার (২১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে নেতানিয়াহুকে কখনো গ্রেপ্তার করা হবে না। তার ভাষ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বর্তমানে ইসলামিক প্রজাতন্ত্রী ইরানের বিরুদ্ধে লড়াই করছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান গত কয়েক দশকে মার্কিন সেনাসহ বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ট্রাম্প আরও লেখেন, প্রকৃতপক্ষে যাদের গ্রেপ্তার করা উচিত, তারা হলো সেই ব্যক্তিরা যারা ইরানকে ধ্বংস ও মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। তার মতে, এটি এমন একটি বিষয়, যা আগের মার্কিন প্রশাসনগুলোর অনেক আগেই সমাধান করা উচিত ছিল।
বিজ্ঞাপন
আগামী সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরে যাওয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের বিষয়ে আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
সাক্ষাৎকারে মামদানি বলেন, তার বিশ্বাস, নেতানিয়াহুর এখন হেগে আইসিসির হেফাজতে থাকা উচিত। এ বিষয়ে সম্ভাব্য আইনি পদক্ষেপ জানতে তিনি নগর প্রশাসনের আইন বিভাগের সঙ্গে যোগাযোগও করেছেন।
মামদানির ওই সাক্ষাৎকার প্রকাশের একদিন পরই ট্রুথ সোশ্যালে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি, ফার্স্টপোস্ট








