যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরানের বিপ্লবী গার্ড

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরাক সীমান্তসংলগ্ন খুজেস্তান প্রদেশের আহভাজ শহরের আকাশসীমায় মার্কিন ওই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, এমকিউ-৯ একটি দূরনিয়ন্ত্রিত চালকবিহীন আকাশযান (ড্রোন), যা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী বিমান হামলা পরিচালনায় ব্যবহৃত হয়।
এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবি করে ইরান। এসব হামলার পর কুয়েত ও বাহরাইনে বিমান হামলার সতর্কীকরণ সাইরেন বাজানো হয়। একই সময়ে জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
কুয়েতের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ইরানের হামলার পর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তারা জানায়, যেসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের হামলা প্রতিহত করার ফল।
এর আগে ইরানের সেনাবাহিনী দাবি করে, তারা কুয়েতে অবস্থিত সেনা ক্যাম্প বুহরিংয়ের একটি গোলাবারুদের ডিপো এবং আলি আল সালেম বিমানঘাঁটির বিমান প্রতিরক্ষা রাডার ব্যবস্থার ওপর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে।
বিজ্ঞাপন
এদিকে উপসাগরীয় দেশ বাহরাইনেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। এর পরিপ্রেক্ষিতে দেশটিতে বিমান হামলার সতর্কীকরণ সাইরেন বাজানো হয়।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।
সূত্র: আল জাজিরা








