ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রেরে

যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থা (এইওআই)। তেহরান ও ওয়াশিংটনের চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
রবিবার (১৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এইওআই জানায়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন বাহিনী খুজেস্তান প্রদেশের নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সংস্থাটি জানিয়েছে, হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে বিস্তারিত মূল্যায়নের কাজ চলছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় রোববার ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে এ হামলা চালানো হয়। ঘটনাটিকে ‘বর্বর’ ও ‘আগ্রাসী’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা। উল্লেখ্য, ২০২২ সালে দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত এক সপ্তাহ ধরে ইরানের সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনায় মার্কিন হামলার অভিযোগ উঠেছে। এর জবাবে ইরানও কয়েকটি আঞ্চলিক দেশে মার্কিন বাহিনীর ব্যবহৃত ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
এর আগে যুদ্ধের অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। তবে পরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি, আনাদোলু








