Logo

ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই, ২০২৬, ২০:৪০
ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তির ক্ষেত্রে নতুন শর্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, সৌদি আরব যদি ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, তবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি কার্যকর হবে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত পরমাণু সহযোগিতা কেবল বেসামরিক ব্যবহারের জন্য হবে। এই চুক্তির আওতায় সৌদি আরবকে ইউরেনিয়াম বা অন্য কোনো পারমাণবিক উপাদান সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পরমাণু চুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রাম্প জানান, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর বেসামরিক পারমাণবিক সুবিধার উদাহরণ বিবেচনায় সৌদি আরবকেও এ ধরনের প্রযুক্তি দেওয়া হতে পারে। তবে এর পূর্বশর্ত হিসেবে রিয়াদকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ট্রাম্পের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, সৌদি আরব যদি আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হয়, তবে তা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হবে।

অন্যদিকে, ট্রাম্পের নতুন শর্ত নিয়ে সৌদি আরব এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রিয়াদের আগের অবস্থান হলো—স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট পথ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না।

বিশ্লেষকদের মতে, পরমাণু চুক্তি নিয়ে প্রাথমিক ঘোষণায় ট্রাম্প আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করেননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি এই শর্ত প্রকাশ্যে তুলে ধরেন।

বিজ্ঞাপন

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান, মরক্কো ও কাজাখস্তান আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD