Logo

খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ, ২০২৬, ১৭:৫০
খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা মানে মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

রোববার (১ মার্চ) এক লিখিত শোকবার্তায় তিনি উল্লেখ করেন, খামেনি কেবল ইরানের রাজনৈতিক প্রধানই নন, বরং বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় কর্তৃত্ব হিসেবেও বিবেচিত ছিলেন। তার হত্যাকাণ্ডকে তিনি মুসলিম উম্মাহর ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেন।

পেজেশকিয়ান আরও বলেন, এই মর্মান্তিক ঘটনা ইসলামি বিশ্বের সামনে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। এটি শুধু ইরানের জন্য নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্য গভীর ট্র্যাজেডি।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD