Logo

খামেনিকে হত্যা: জম্মু-কাশ্মীরসহ ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ, ২০২৬, ১৯:২০
খামেনিকে হত্যা: জম্মু-কাশ্মীরসহ ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, বুদগাম, বান্দিপোরা, অনন্তনাগ ও পুলওয়ামায় হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

ভারতের শিয়া ধর্মগুরু মাওলানা ইয়াসুব আব্বাস এ হত্যাকাণ্ডকে বিশ্ব সম্প্রদায়ের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দেন। খামেনির মৃত্যুর ঘটনায় অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড তিন দিনের শোক ঘোষণা করেছে। রোববার রাত সাড়ে ৮টায় লখনৌয়ের ইমামবাড়ায় বড় পরিসরে বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে। ইয়াসুব আব্বাস জানান, শোক পালনের অংশ হিসেবে কালো পোশাক পরা ও বাড়িতে কালো পতাকা উত্তোলন করা হবে।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, শোক পালনকারীদের যেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হয়। পুলিশ ও প্রশাসনকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলপ্রয়োগ বা বিধিনিষেধমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

ভারতে অবস্থিত ইরানের দূতাবাস খামেনির হত্যাকে ‘অমার্জনীয় অপরাধ’ হিসেবে উল্লেখ করেছে। এক বিবৃতিতে বিশ্বজুড়ে স্বাধীন ও সার্বভৌম সরকারগুলোকে এ ঘটনার নিন্দা জানানোর আহ্বান জানানো হয় এবং আগ্রাসনের মুখে নীরব না থাকার কথা বলা হয়।

শনিবার ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর রোববার (১ মার্চ) খামেনির (৮৬) মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় কয়েকটি দেশ—সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, জর্ডান, কাতার ও কুয়েতকে লক্ষ্য করে হামলা শুরু করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD