Logo

ইরানে তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ, ২০২৬, ১৭:৪০
ইরানে তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর দেশটির সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করা হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিলই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

সাংবিধানিক প্রক্রিয়া অনুসারে কাউন্সিলে অন্তর্ভুক্ত হয়েছেন প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ৬৭ বছর বয়সী আয়াতুল্লাহ আলিরেজা আরাফি। ইরানের শক্তিশালী সালিশি সংস্থা এক্সপেডিয়েন্সি কাউন্সিল তাকে এই দায়িত্বে অনুমোদন দিয়েছে।

অন্য দুই সদস্য হলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বিচার বিভাগের প্রধান, কট্টরপন্থী আলেম গোলাম হোসেইন মোহসেনি এজেই।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD