Logo

নিষিদ্ধ হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুন, ২০২৪, ০২:১৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, নাফিস সালাম উদয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত

বিজ্ঞাপন

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ  নাফিস সালাম উদয়কে (৪৭) নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব। 

শুক্রবার (৭ জুন) রাজধানীর আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (৮ জুন) বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এ পর্যন্ত ৫টি ও একটি পুলিশের ওপর হামলার মামলা রয়েছে। তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, নাফিস সালাম উদয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। সে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ করত। তার থেকে প্রাপ্ত তথ্য যাচাইবাছাই করে নিষিদ্ধ ‘হিযবুত তাহরী’র অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তাকে রাজধানীর আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD