Logo

বাড়তে পারে গরম, ঈদ পর বৃষ্টির সম্ভবনা

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৪, ২৩:৩৬
বাড়তে পারে গরম, ঈদ পর বৃষ্টির সম্ভবনা
ছবি: সংগৃহীত

দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এক দিন পরেই আগামী সোমবার (১৭ জুন) দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। তার আগে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে ঈদের পর বৃষ্টির আভাস রয়েছে।  

 

শনিবার (১৫ জুন) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায়;  ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

খুলনা বিভাগসহ গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া রবিবার আবহাওয়া শনিবারের মতোই থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও শনিবারের মতোই থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাবও বিরাজ করতে পারে।

বিজ্ঞাপন

ঈদের দিন (১৭ জুন) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

ঈদের দিনের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD