Logo

ক্লাসে ফেরা হলো না কুবি শিক্ষার্থী উর্বানার

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুন, ২০২৪, ০৪:৪২
ক্লাসে ফেরা হলো না কুবি শিক্ষার্থী উর্বানার
ছবি: সংগৃহীত

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন একই শিক্ষাবর্ষের শ্রেণী প্রতিনিধি হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী উর্বানা জাহান তাহসিনা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। 

রবিবার (২৩ জুন) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন একই শিক্ষাবর্ষের শ্রেণী প্রতিনিধি হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

উর্বানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের রূপসদি গ্রামে। তার বাবা মৃত বিল্লাল হোসেন।

বিজ্ঞাপন

ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শ্রেণী প্রতিনিধি হাসান মাহমুদ বলেন, 'উর্বানা আর আমাদের মাঝে নেই। বাদ জোহর তার গ্রামের বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।'

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উর্বানার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন শোক ও দুঃখ প্রকাশ করেন। এছাড়া মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD