Logo

সাকিব-রিয়াদকে ছাড়া ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হবে: গিলক্রিস্ট

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৪ জুন, ২০২৪, ০৭:২৫
সাকিব-রিয়াদকে ছাড়া ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হবে: গিলক্রিস্ট
ছবি: সংগৃহীত

কয়েকটা খারাপ পারফরম্যান্স গেলেই দল থেকে ছুঁড়ে ফেলা যাবে না।

বিজ্ঞাপন

এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলে আছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব এবং মাহমুদউল্লাহ রিয়াদ। শুরু থেকে হওয়া নয়টি বিশ্বকাপেই খেলেছেন সাকিব। অথচ নবম বিশ্বকাপে এসে নিজের একটি ফিফটি বাদে বলার মতো কিছুই করতে পারেননি তিনি। মাহমুদউল্লাহও শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করা বাদে বাকি কোন ম্যাচেই আশার আলো জ্বালাতে পারেননি। 


আরও পড়ুন: বাংলাদেশের একাদশ নিয়ে কড়া সমালোচনায় মাশরাফি


অ্যাডাম গিলক্রিস্ট বলছেন, বাংলাদেশকে এগিয়ে যেতে সাকিব ও মাহমুদউল্লাহকে ছাড়া পরিকল্পনা করতে। তিনি বলেন, ‘বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটি তাদের ঠিক করতে হবে। দলের নেতা কে হবে, কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে এসব ভাবার সময় এখন। মাহমুদউল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে। তাদেরকে ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা কর‍তে হবে বাংলাদেশের।’


যোগ করে গিলক্রিস্ট বলেন, ‘বাংলাদেশের উচিত কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া। তাদেরকে টানা খেলার সুযোগও দিতে হবে। কয়েকটা খারাপ পারফরম্যান্স গেলেই দল থেকে ছুঁড়ে ফেলা যাবে না।’


আরও পড়ুন: যেভাবে এখনও টিকে আছে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন


গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারা নিয়ে গিলক্রিস্ট বলেন, ‘তারা সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে হেরেছে সেটি দলের আত্মবিশ্বাসের জন্য ভালো নয়। হ্যাঁ, এটির জন্য তারা সুপার এইটে উঠতে পারেনি এমন নয়। কিন্তু এসব ম্যাচে জয় মানসিকতায় অনেক প্রভাব ফেলতে পারে।’


জেবি/আজুবা

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD