Logo

২৩ দিনে রেমিট্যান্স এলো ২০৫ কোটি ডলার

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুন, ২০২৪, ০৩:০৩
২৩ দিনে রেমিট্যান্স এলো ২০৫ কোটি ডলার
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৫ জুন) কেন্দ্রীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

চলতি মাসের (জুন) প্রথম ২৩ দিনে রেমিট্যান্স (প্রবাসী আয়) এলো ২০৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

মঙ্গলবার (২৫ জুন) কেন্দ্রীয়  সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা বলছেন,  এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে এ মাসের শুরু থেকেই বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। ফলে দেশের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এ ধারা যদি অব্যাহত থাকে তবে চলতি মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসতে পারে।

বিজ্ঞাপন

এর আগে, এ বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়া‌রি‌তে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৩০ লাখ ডলার এবং মে মাসে প্রবাসীরা ২২৫ কোটি ডলার পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD