Logo

একটি পলকে সম্পর্ক বদলে ফেললেন মেহজাবিন!

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুন, ২০২৪, ০২:৫২
একটি পলকে সম্পর্ক বদলে ফেললেন মেহজাবিন!
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের পর হেক্সা মিশনে মাঠে নেমেছিল টিম ব্রাজিল। কিন্তু মিশন হেক্সা সফল হয়নি নেইমারদের।

বিজ্ঞাপন

চলছে কোপা আমেরিকা বিশ্বকাপ। দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল মেসির আর্জেন্টিনা।

বুধবার (২৬ জুন) ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে। গ্যালারিতে বসেই মেসিদের এই ম্যাচ উপভোগ করেছেন দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। স্টেডিয়ামে উল্লাস করা একটা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই অভিনেত্রী। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যার ক্যাপশনে মেহজাবিন লিখেছেন, ‘কোপা আমেরিকা ২০২৪’র ছবি’। মেহজাবীনের সেই পোস্ট দেখেই তার পুরোনো একটি ছবি নতুন করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে ২০২২ সালে ব্রাজিলের জার্সি গায়ে দেখা মিলেছে অভিনেত্রীর। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই সেই ছবি প্রকাশ করেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, ‘মিশন হেক্সা?’। 

মেহজাবীন যখন ছবিটি প্রকাশ করেছেন তখন পুরো বিশ্ব মেতেছিল ফুটবল বিশ্বকাপের জোয়ারে। ৫টি বিশ্বকাপ জয়ের পর হেক্সা মিশনে মাঠে নেমেছিল টিম ব্রাজিল। কিন্তু মিশন হেক্সা সফল হয়নি নেইমারদের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোপা আমেরিকায় মাঠে থেকে মেহজাবীনের আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিদের সমর্থন দেখার পরে অনেক ভক্তরাই অভিনেত্রীর পুরোনো ছবি নিয়ে মজা করছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, মেহজাবীন ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কোন দলের সমর্থক? ভক্তদের অনেকে বিভ্রান্ত হলেও অভিনেত্রী আগেই জানিয়েছেন তিনি আর্জেন্টিনার সাপোর্টার। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আর্জেন্টিনা-চিলির এই ম্যাচে মেহজাবীনের সঙ্গে গ্যালারিতে হাজির ছিলেন সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দুজনেই একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছিলেন। 

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD