Logo

জামিন পেলেন ইউটিউবার ‘রাফসান দ্য ছোট ভাই’

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুন, ২০২৪, ০৬:৫২
জামিন পেলেন ইউটিউবার ‘রাফসান দ্য ছোট ভাই’
ছবি: সংগৃহীত

আদালতে রাফসানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জরুল হক এবং ব্যারিস্টার এম হারুনুর রশিদ।

বিজ্ঞাপন

অনুমোদনহীন ব্লু ড্রিংকস বাজারজাত করায় খাদ্য আদালতে করা মামলায় ‘রাফসান দ্য ছোট ভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৬ জুন) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাফসানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জরুল হক এবং ব্যারিস্টার এম হারুনুর রশিদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ জুন ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম ‘ব্লু’ বাজারজাত করার অভিযোগে সম্প্রতি ইফতেখার রাফসানের বিরুদ্ধে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি করেছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD