Logo

রাসেলস ভাইপারের সঙ্গে তুলনা, মুখ খুললেন জায়েদ খান

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুন, ২০২৪, ০৪:৫০
রাসেলস ভাইপারের সঙ্গে তুলনা, মুখ খুললেন জায়েদ খান
ছবি: সংগৃহীত

বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন আলোচিত এই চিত্রনায়ক।

বিজ্ঞাপন

জায়েদ খান অভিনীতি সিনেমা সোনার চর। এই সিনেমার একটি স্থিরচিত্রে নদীর ধারে কাদার মধ্যে হামাগুড়ি দিয়ে সামনের দিয়ে এগিয়ে আসছেন তিনি । সম্প্রতি এমন একটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। আর ছবিতে  লেখা, “এভাবেই ভারত থেকে বাংলাদেশে রাসেলস ভাইপার সাপ এসেছে।” বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন আলোচিত এই চিত্রনায়ক।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমকে জায়েদ খান বলেন, “মানুষ আসলে মজা করে। তাই যাতে মজা পায়, সেটাই করে। তবে সবকিছু নিয়ে আমি কথা বলতে চাই না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “এটি ‘সোনার চর’ চলচ্চিত্রের একটি স্থিরচিত্র। এটি নানা সময়েই ভাইরাল হয়েছে। এবার ভাইরাল হলো রাসেলস ভাইপার ইস্যুতে।”

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ইদুল আজহার একদিন আগে মুম্বাই থেকে দেশে ফেরেন জায়েদ খান। ঈদের ছুটি শেষ না হতেই এবার উড়াল দিয়েছেন দুবাই। তার আগে লন্ডন মাতিয়ে আসেন তিনি। সব ঠিক থাকলে আগামী ৩ আগস্ট কানাডা মাতাতে যাবেন এই চিত্রনায়ক।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD