Logo

শিক্ষক নেতাদের সাথে বসবেন ওবায়দুল কাদের

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৪, ২২:২৪
শিক্ষক নেতাদের সাথে বসবেন ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বৈঠক করবেন সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল দাবিতে আন্দোলনরত শিক্ষকরা।

বুধবার (৩ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, আজকে সন্ধ্যায় কাদের সাহেব আমাদের সঙ্গে মিটিংয়ের সময় দিয়েছিলেন। কিন্তু পরে সেটি তিনি আগামীকাল সকালে ঠিক করেছেন।

অবস্থান কর্মসূচি চলবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চলতে থাকবে।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD