Logo

নথি জালিয়াতির অভিযোগে সিএমএম আদালতের পেশকার আটক

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৪, ০৪:৪০
নথি জালিয়াতির অভিযোগে সিএমএম আদালতের পেশকার আটক
ছবি: সংগৃহীত

আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) খন্দকার মোজাম্মেল হক জনিকে আটকের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বিচারকের আদেশ জালিয়াতির অভিযোগে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বেঞ্চ সহকারীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তার নিজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) খন্দকার মোজাম্মেল হক জনিকে আটকের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. রেজুয়ান খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪ টার দিকে এজলাস চলাকালীন তাকে আটকের নির্দেশ দেন বিচারক। এ বিষয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা দায়ের প্রক্রীয়াধীন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের একজন বিচারক তাকে ফোন দিয়েছিলেন। একজনকে নথি জালিয়াতির ঘটনায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD