Logo

কোটা বাতিলের দাবিতে আবারও শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৪, ০৩:৩৫
কোটা বাতিলের দাবিতে আবারও শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ঢাবি ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। এরপর তারা শাহবাগ মোড় অবরোধ করেন

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” -এর ব্যানারে ঢাবি ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। এরপর তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা “সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে”, “জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে”, “কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই” এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, “এই কোটা পদ্ধতির ফলে চাষার ছেলে চাষা, রাজমিস্ত্রীর ছেলে রাজমিস্ত্রী, মজুরের ছেলে মজুর থেকে যাবে। আমরা একই প্রশ্নে পরীক্ষা দেবো, একই প্রশ্নে লিখব, একই প্রশ্নে ভাইভার মুখোমুখি হবো। কিন্তু তারা কোটা সুবিধার কারণে একাই এক শ সুবিধা পাবে, সেটা মেনে নেবো না।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD