তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ, তীব্র যানজট

রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অবরোধের কারণে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে, যার ফলে সাধারণ যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ অবরোধ শুরু হয় বলে জানিয়েছেন ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, সাতরাস্তা মোড় একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়ক বন্ধ থাকায় বিজয়নগর ও আশপাশের সড়কেও যানজটের প্রভাব পড়েছে। মহাখালীর দিক থেকে আসা যানবাহন ডাইভারশন দিয়ে সরানো হচ্ছে।
বিজ্ঞাপন
আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করছেন, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগ করার সুপারিশ বাতিল করতে হবে।
কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ বলেন, “বর্তমান সরকার উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে। সুপারিশ বাতিল না হলে আমরা আরও কঠোর আন্দোলন চালাব।”








