Logo

র‍্যাবের নতুন মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুলাই, ২০২৪, ০১:৪৭
র‍্যাবের নতুন মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস
ছবি: সংগৃহীত

এই সেনা কর্মকর্তা গত বছরের ডিসেম্বরে ব্যাটালিয়নটির দায়িত্ব পান।

বিজ্ঞাপন

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব পেলেন লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। বর্তমানে তিনি র‌্যাব-৫ এর অধিনায়ক হিসেবে রাজশাহীতে কর্মরত। চলতি সপ্তাহে মুনীম তার দায়িত্ব নিতে পারেন। তিনি র‌্যাবের ১৩তম মুখপাত্র হবেন।

সোমাবার (৮ জুলাই) র‌্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান মুখপাত্র কমান্ডার আরাফত হোসেনকে বদলি করে র‌্যাব-৮ এর অধিনায়ক করা হয়েছে। তার জায়গায় দায়িত্বে আসছেন মুনীম ফেরদৌস। এই সেনা কর্মকর্তা গত বছরের ডিসেম্বরে ব্যাটালিয়নটির দায়িত্ব পান।

বিজ্ঞাপন

এদিকে, আড়াই মাসেরও কম সময় র‌্যাব মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়া কমান্ডার আরাফাত ইসলাম বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক হয়েছেন। তিনি চলতি সপ্তাহে দায়িত্ব বুঝে নেবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। অল্পদিন র‌্যাব-৫ এর দায়িত্ব পাওয়া মুনীমের বেশ কয়েকটি অভিযান প্রশংসিত হয়েছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD