Logo

কোটা নিয়ে আপিলের শুনানি বুধবার

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুলাই, ২০২৪, ২২:৪৯
কোটা নিয়ে আপিলের শুনানি বুধবার
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে ৫ বছর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরির নিয়োগে

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি আগামীকাল বুধবার (১০ জুলাই)। 

মঙ্গলবার (৯ জুলাই) রিটকারীপেক্ষর আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের বিশেষ চেম্বার আদালতের বিচারপতি মো: আশফাকুল ইসলাম এ আদেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে ৫ বছর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরির নিয়োগে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গেল ৫ জুন রায় দেন উচ্চ আদালত। এ রায়ের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে।

পরে এ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। কিন্তু গেল ৯ জুন প্রাথমিক শুনানির পর আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২০১৮ সালে কোটা পদ্ধতি বাতিল করার আগ পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষণ করা হতো। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ছিল ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ কোটা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD