Logo

মেট্রোরেলের চার স্টেশন বন্ধ, চলছে দুই ভাগে

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৪, ০২:৩০
মেট্রোরেলের চার স্টেশন বন্ধ, চলছে দুই ভাগে
ছবি: সংগৃহীত

তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত দুই ভাগে

বিজ্ঞাপন

চলমা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর ১০ নম্বরে মেট্রো স্টেশনের পাশে অগ্নিকাণ্ড হয়েছে। সেইসাথে সংঘর্ষের কারণে মেট্রোরেলের ৪টি স্টেশনের ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বন্ধ থাকা স্টেশনগুলো হলো—মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে  ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, “যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বেলা ২টা ২৫ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনগুলোতে মেট্রোরেল চলাচল বন্ধ আছে।”

বিজ্ঞাপন

তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত দুই ভাগে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধ স্টেশনগুলো চালু হলে তাৎক্ষণিক কর্তৃপক্ষ জানিয়ে দেবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD