Logo

এইচএসসির ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৪, ০৩:২৬
এইচএসসির ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত জানিয়েছে।

বিজ্ঞাপন

আগামী রবিবার (২১ জুলাই) থেকে বুধবার (২৫ জুলাই) পর্যন্ত অনুষ্ঠেয় সব বোর্ডের  এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, “অনিবার্য কারণবশতঃ আগামী ২১, ২৩ ও ২৫ জুলাই অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। আগামী ২৮ জুলাইয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি চলবে।”

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, “স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD