Logo

অনির্দিষ্টকালের জন্য সব আদালত বন্ধ ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
৫ আগস্ট, ২০২৪, ০৪:৪৬
অনির্দিষ্টকালের জন্য সব আদালত বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালের সব বিচারিত কার্যক্রম বন্ধ থাকবে

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে অসহযোগ কর্মসূচির মধ্যে অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (৪ আগস্ট) প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। পরে রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধের তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালের সব বিচারিত কার্যক্রম বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে দেশের প্রধান বিচারপতি যেকোনো আদালত ও ট্রাইব্যুনালকে বিচারকার্য পরিচালনার আদেশ দেবেন।

 

এক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বরত থাকবেন। 

বিজ্ঞাপন

জেবি/আজুবা

 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD