Logo

দেশে মাটিতে পা রাখলেন ড. ইউনূস

profile picture
জনবাণী ডেস্ক
৯ আগস্ট, ২০২৪, ২৪:৩২
দেশে মাটিতে পা রাখলেন ড. ইউনূস
ছবি: সংগৃহীত

তাকে স্বাগত জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি

বিজ্ঞাপন

দেশে ফিরেছেন শান্তিতে নোবেল প্রাপ্ত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। 

বৃহস্পতিবার (৮ আগস্ট)  দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরার পর বিমানবন্দরে ড. ইউনূসকে সংবর্ধনা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তাকে স্বাগত জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিমানবন্দরে অবস্থান করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (৭ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন তিনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গণবিক্ষোভের মুখে সোমবার (৫ আগস্ট) বাংলাদেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের পর দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এখন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের অধীনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত হতে পারে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD