Logo

মোবাইল ইন্টারনেট ফ্রি করে দিল গ্রামীণফোন

profile picture
জনবাণী ডেস্ক
৯ আগস্ট, ২০২৪, ২৩:৫৮
মোবাইল ইন্টারনেট ফ্রি করে দিল গ্রামীণফোন
ছবি: সংগৃহীত

কোম্পানির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দেশের টেলিকম খাতের শীর্ষ কোম্পানি গ্রামীণফোন গ্রাহকদের জন্য দিল সুখবর। গ্রাহকদের  ফ্রি ইন্টারনেট চালানোর সুযোগ দিয়েছে এই কোম্পানিটি। এই সুযোগের আওতায় শুক্রবার এবং আগামীকাল শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পুরোপুরি বিনামূল্যে ইন্টারনেট চালাতে পারবেন গ্রাহকরা।

শুক্রবার (৯ আগস্ট) কোম্পানির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, এই শুক্রবার ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশে যাত্রা শুরু করে গ্রামীণফোন। এ ছাড়া এখন বাণিজ্যিকভাবে টেলিযোগাযোগ (ভয়েস, এসএমএস, ইন্টারনেট ডাটা) সেবা দিয়ে যাচ্ছে চারটি প্রতিষ্ঠান। সেগুলো হচ্ছে- গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক এবং টেলিটক।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD