Logo

অগ্রণী ব্যাংকে বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৪, ০৭:১২
অগ্রণী ব্যাংকে বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ
ছবি: সংগৃহীত

অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর

বিজ্ঞাপন

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৮৪তম ও ৮৫তম ব্যাচের ৩০ দিনব্যাপী ব্যাংকিং বুনিয়াদি কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। 

বুধবার (১৪ আগস্ট) এবিটিআইয়ে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের উপব্যাবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মহাব্যস্থাপক (এইচআরপিডিওডি) মো. আমিনুল হক। বুনিয়াদি কোর্সের সমাপনী অনুষ্ঠানের সভাপত্বি করেন এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যস্থাপক মো. রেজাউল করিম। বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

এসময় বক্তারা প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD