Logo

বন্যার্তদের একদিনের বেতন অনুদানের ঘোষণা বিকাশ কর্মীদের

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৪, ০২:২৯
বন্যার্তদের একদিনের বেতন অনুদানের ঘোষণা বিকাশ কর্মীদের
ছবি: সংগৃহীত

এই পরিস্থিতে বন্যার্তদের পাশে থাকার জন্য ঘোষণা দিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ কর্মীরা।

বিজ্ঞাপন

টানা বৃষ্টি আর ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার।  সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা। বন্যার পানিতে তলিয়ে গেছে এসব উপজেলার ঘর-বাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। 

এই পরিস্থিতে বন্যার্তদের পাশে থাকার জন্য ঘোষণা দিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ কর্মীরা। 

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ আগস্ট) সামাজিকমাধ্যম ফেসবুক বিকাশের অফিশিয়াল পেজে একটি পোস্ট দিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

পোস্টে লেখা আছে, “সারাদেশে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে, বিকাশ-এর সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান করেছেন।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD